• লিড নিউজ
  • জাতীয়

মন্ত্রণালয়কে না জানিয়ে তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেয়ার কথা বললেন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি। মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে তারা। এর বিরুদ্ধে সরকার আইনসঙ্গত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

‎বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

‎বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের থেকে সরকার বাজারের দামের চেয়ে ২০ টাকা কমে ভোজ্য তেল কিনেছে। তবে তারা বাজারে ২০ টাকা বাড়িয়ে বেশি দামে বিক্রি করছে। দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে। অযৌক্তিক কোন বিষয় বাণিজ্য মন্ত্রণালয় মানবে না।

‎এ বিষয়ে ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাবের) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্যতেলের দাম ৯ টাকা বৃদ্ধি-আইনের ব্যাতয়। ভোক্তা স্বার্থ এখানে লঙ্ঘিত হয়েছে। এখনও বাজার মনিটরিং ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করেন খ্যাব সভাপতি।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo