• সমগ্র বাংলা

ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের ‘কর্মবিরতি’: স্বাস্থ্যসেবা বন্ধ, ভোগান্তিতে রোগীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ১০ম গ্রেড (২য় শ্রেণি) পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা বুধবার  (৩ ডিসেম্বর) সকাল থেকে অর্ধদিনব্যাপী কর্মবিরতি পালন করছে।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এই কর্মবিরতির ফলে হাসপাতালের প্যাথলজি বিভাগসহ সরকারি বিনামূল্যে ওষুধ সরবরাহ সেবা বন্ধ রয়েছে, যার কারণে ফরিদপুর অঞ্চলের সাধারণ রোগী ও সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অভিযোগ, সমশিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কেবল তাদেরকেই ১০ম গ্রেড ( ২য় শ্রেণি) পদমর্যাদা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তারা উল্লেখ করেন যে অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীদের মধ্যে ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৯৪ সাল, ডিপ্লোমা নার্সরা ২০১১ সাল এবং অনুরূপভাবে ডিপ্লোমা কৃষিবিদরা ২০১৮ সালেই এই পদমর্যাদায় উন্নীত হয়েছেন। অথচ সমশিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অতীব পরিতাপের বিষয় যে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণী) দাবীটি আজও বাস্তবায়িত হয়নি। দীর্ঘকাল ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকার কারণেই তারা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

দাবি আদায়ের লক্ষ্যে এর আগে গত ৩০ নভেম্বর দুই ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করা হয়েছিল। তবে তাতে কোনো ফল না আসায় আজ অর্ধদিবসের কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরতরা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রাখব এবং পরে আরো জোরদার কর্মসূচি দিব।" এর ধারাবাহিকতায় আগামীকাল ৪ ডিসেম্বর সারাদিনব্যাপী পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মবিরতির ফলে সাধারণ সেবা গুরুইতারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে জরুরি প্যাথলজি সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বন্ধ থাকায় বিশেষ করে ফরিদপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোর রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং তারা দ্রুত এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo