• লিড নিউজ
  • জাতীয়

‎আগামী নির্বাচন উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আগামী ফেব্রুয়ারির নির্বাচন ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘এ নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে।’

‎আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ এর কোর্স সমাপনী অনুষ্ঠান এ কথা জানান।

‎তিনি দেশের যুগোপযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তমভাবে প্রয়োগ করতে সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।

‎প্রধান উপদেষ্টা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী কোর্স সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরি ভূমিকা রাখবে।

‎এছাড়াও, প্রধান উপদেষ্টা বন্ধুপ্রতিম দেশের কোর্স সদস্যদেরকেও ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ এ প্রশিক্ষণ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, ধারাবাহিকভাবে তাদের এ কোর্সে অংশগ্রহণ, বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশসমূহের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo