• লিড নিউজ
  • জাতীয়

খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

‎এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসকেরা যে ধরনের চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন।’ এসময় তিনি বিভিন্ন গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান।

‎খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নজর রাখছেন।

‎ডা. জাহিদ বলেন, ‘আমাদের বন্ধুপ্রতীম দেশ আমেরিকা, চীন, পাকিস্তান, ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। উনার জন্য দোয়া চাই।’

‎এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘দোয়ার কারণেই হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি। কোনো ধরনের গুজব ছাড়ানো ও গুজবে কান না দেয়ার অনুরোধ করছি। তার শারীরিক অবস্থা নিয়ে দল কীভাবে তথ্য দেবে তা জানিয়ে দেয়া হয়েছে।’

‎দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান
‎তিনি বলেন, ‘আমরা এ যাত্রায়ও আবারও প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্য সহযোগিতা চাই আপনাদের কাছে। তারেক রহমান অনুরোধ করেছেন ধৈর্য ধরতে।’

‎খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘দেশ সব ধর্মের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানাচ্ছি। মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। উনারা দেশের বাইরে থেকে আসবেন, তারা যদি মনে করেন তাহলে দেশের বাইরে নেয়া হবে।’

‎স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হলে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসারত আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী।

‎এদিকে, খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ঘোষণা করে গতকাল রাতে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এরই প্রেক্ষিতে হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার ও সড়কে ব্যারিকেড দিয়েছে ডিএমপি।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo