• সমগ্র বাংলা

বগুড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ায় কুরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার বাদ আসর জেলা ছাত্রদলের আয়োজনে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সংগঠনের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন ও সাংগঠনিক সম্পাদক সহিদুন নবী সালাম।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুর রহমান শানজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয়, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, সহ-সাধারণ সম্পাদক তামজীদ, মাহি, আরিফুল, দপ্তর সম্পাদক সোহান ইসলাম, প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ, শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, সদস্য সচিব হোসেন সোহাগ, গাবতলী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাঙ্গা, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, শেরপুর ছাত্রদল নেতা রাফি আলামিন, পৌর ছাত্রদল নেতা রাব্বি, সোনাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo