• সমগ্র বাংলা

বরুড়ায় বিদায়ী ইউএনওকে বিদায় সংবর্ধনা ও নতুন ইউএনওকে বরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়া নু এমং মারমা মং কে আনুষ্ঠানিক বিদায় এবং নবাগত ইউএনও আসাদুজ্জামান রনিকে বরণ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাহী অফিসাসের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মজুমদারের সঞ্চলনায় আনুষ্ঠানিক বিদায় ও বরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এই সময়  সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, প্রচার সম্পাদক সৌরভ লোধ, অন্যতম সদস্য মাসুদ মজুমদার, মোহাম্মদ রাকিব, নয়ন দেওয়ানজি, জাহাঙ্গীর মীরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলো। 

সদ্য বিদায় ইউএনও নু এমং মারমা মং তার দায়িত্বকালীন সময়ে অবৈধ দখল উচ্ছেদ, সরকারি জমি উদ্ধার, অনিয়ম প্রতিরোধে একাধিক অভিযান পরিচালনা ও জনগণের অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। শিক্ষা উন্নয়নেও তিনি রাখেন বিশেষ ভূমিকা বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ পুনর্গঠন, ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা, নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনসহ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আইন–শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করেন। উপজেলা প্রশাসনের সকল কার্যক্রম তিনি স্বচ্ছতা ও নিয়মিততার সঙ্গে পরিচালনা করেন। এবং 

বরুড়া থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।  

সদ্য বিদায়ী  ইউএনও নু এমং মারমা মং বলেন,বরুড়ার মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। এখানে কাজ করতে পেরে আমি গর্বিত। সাংবাদিকরা সবসময় ইতিবাচক সংবাদ পরিবেশনে পাশে ছিলেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বরুড়ার উন্নয়ন অব্যাহত থাকুক এটাই কামনা করি। 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo