• সমগ্র বাংলা

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়নের ৮টি সরকারি প্রকল্পের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে ৮টি সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। সোমবার সকাল ১০ টায় তিনি কেঁওচিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে চলমান ও সম্পন্ন হওয়া কাজ ঘুরে দেখেন এবং নির্মাণকাজের মান নিশ্চিতকরণে দিকনির্দেশনা প্রদান করেন।

উদ্বোধনী সময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মহসিন , ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরকারি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের মাধ্যমে এলাকায় নতুন উন্নয়নধারা সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হলে সাধারণ মানুষের সুবিধা বাড়বে, যোগাযোগ ও সেবাপ্রদান আরও সহজ হবে।

উদ্বোধন শেষে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান স্থানীয় কর্তৃপক্ষ ও দায়িত্বশীলদের দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo