• সমগ্র বাংলা

ফরিদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের ময়েজউদ্দিন স্কুল মাঠে এ দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করেন মহানগর যুবদলের সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মো. আজম খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মিজানুর রহমান মিনান, এমটি আক্তার টুটুল,  মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল প্রমুখ।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo