ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ৩০ নভেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভাধীন সরকারি সফর আলী কলেজের সামনে পুকুরের পূর্ব পাড়ের ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শটগানটির নম্বর ৯৭৩১-২০১২ এবং বাট নম্বর ৮৮৪। এটি আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগানগুলোর মধ্যে একটি।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানায়, স্থানীয়দের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালায়। পরে ঝোপের ভেতরে কাপড় ও মাটি দিয়ে আড়াল করা অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। এটি পুলিশেরই অস্ত্র। ২০২৪ সালের ৫ আগস্ট থানায় লুটপাট চালানোর সময় অস্ত্রটি লুট হয়েছিল।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)