• সমগ্র বাংলা

ফরিদপুরে পদ্মার জালে ধরা পড়ল ৭ কেজির বিরল ‘শাপলা পাতা’ মাছ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৭ কেজি ওজনের একটি বিরল প্রজাতির শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে এটি ‘পানপাতা’ বা ‘হাউস মাছ’ নামেও পরিচিত। রবিবার (৩০ নভেম্বর)  জেলে সলেমানের জালে মাছটি ধরা পড়ে। পদ্মায় সচরাচর এমন বড় আকারের শাপলা পাতা মাছ দেখা যায় না। 

বাজারের মাছ ব্যবসায়ী মো. সুমন প্রামাণিক জানান, মাছটির ওজন ছিল ৭ কেজি। বাজারে তোলার পর বেশ হাঁকডাক শুরু হয় এবং শেষ পর্যন্ত মাছটি ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। তিনি বলেন, “পদ্মায় নানা জাতের মাছ পাওয়া গেলেও এই ওজনের শাপলা পাতা মাছ এই অঞ্চলে অত্যন্ত বিরল।”

এ বিষয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান, “পদ্মা নদীতে ধরা পড়া এই মাছটি মূলত সামুদ্রিক প্রজাতির, যা স্থানীয়দের কাছে হাউস মাছ নামে পরিচিত। এটি স্টিং ফিশ বা রে ফিশ গোত্রের। সচরাচর দেখা না গেলেও মাঝেমধ্যে নদী বা নদীসংলগ্ন জলাশয়ে এ ধরনের মাছ ধরা পড়ে এবং বাজারে এর বেশ চাহিদাও থাকে।”

 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo