• লিড নিউজ
  • জাতীয়

‎শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, কতটা ঝুঁকিতে বাংলাদেশ?

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ক্রমেই তার শক্তি বাড়াচ্ছে। ইতোমধ্যে এ ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে স্মরণকালের অন্যতম বন্যার মুখে পড়েছে শ্রীলঙ্কা। বন্যা ও ভূমিধসে শতাধিক প্রাণহানির প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দেশটিতে। সেইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বর্ষণ ও তীব্র ঝড়ের আভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তরও।

‎এদিকে ঘূর্ণিঝড়টির সবশেষ পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও।  

‎শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে জানা গেছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শক্তি সঞ্চয় করে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে।

‎সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ১০.৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮০.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি সঞ্চয় করে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। 

‎তবে, বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবের তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

‎এদিকে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম (বিডব্লিউওটি) এক বার্তায় জানিয়েছে, এ বছর বাংলাদেশে আর কোনো ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা খুবই কম। তবে, পশ্চিমা লঘুচাপের কারণে সামনের মাসে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo