• সমগ্র বাংলা

শার্শায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবোরধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রাথমিক ভাবে মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তিকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে কয়েক হাজার নেতাকর্মী কাফনের কাপড় পরিধান করে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকারকারী ও মাঠের পরীক্ষিত নেতৃত্বকে উপেক্ষা করে হঠাৎ করে একজন ‘সংস্কারপন্থী নেতাকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত প্রার্থী পরিবর্তন না করা হলে আন্দোলন আরও কঠোর হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়াসি উদ্দীন বলেন, “বিএনপির মহাসচিব বলেছেন প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে। আমরা সে আশায় মাঠে নেমেছি। যদি এই প্রার্থী বাতিল না করা হয়, তবে বিএনপি এই আসনে ঠকে যাবে।”

মহিবুল নামে এক নেতা বলেন, “দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন আমাদের পাশে ছিলেন। তাদের দুজনের একজন ছাড়া এই আসনে কেউ বিজয়ী হতে পারবেন না। আমরা আজীবন ধানের শীষের পক্ষে আছি, থাকবো।”

যুবদল নেতা মনিরুজ্জামান বলেন, “আমরা বাড়িছাড়া হয়েছি, কিন্তু উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে ছাড়িনি।দলের দুঃসময়ে যে কোন দিন মাঠে ছিলো না তাকে মনোনয়ন দেওয়া হলো এটা আমরা মানি না। যদি তিনি দলের দূর্দিনে থাকতেন, তাহলে মানতাম। কিন্তু এই অতিথি পাখিকে আমরা মানি না।”

বিক্ষোভ শেষে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo