• জাতীয়

প্রবাসীদের লাগেজ কাটাছেঁড়া-মালামাল নিখোঁজের ভিডিও নিয়ে যা বলল কর্তৃপক্ষ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সৌদি আরব ফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজে কাটাছেঁড়া ও মালামাল নিখোঁজ— এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছেড়া লাগেজ নিয়ে যাত্রীরা রাগান্বিত হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের ওপর চড়াও হচ্ছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ এ তথ্য জানান।

তিনি জানান, ভিডিওটি আজ ভাইরাল হলেও এটি গত ১৪ নভেম্বরের। সেদিন সৌদি আরব থেকে ৭৮ জন বাংলাদেশি নাগরিক আউট পাশ নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ইমিগ্রেশনসহ আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আগমনী এক নম্বর বেল্ট এলাকায় যখন তারা ব্যাগেজ সংগ্রহ করতে যান, তখন দেখা যায়— অধিকাংশ ব্যাগেই কাটাছেঁড়া, আর ভেতরের মালামাল নেই। এ ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং তারা ভিডিও রেকর্ডিং করতে করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের স্টাফদের ওপর চড়াও হন।

নির্বাহী পরিচালক আরও জানান, আউট পাশ যাত্রীরা সৌদি আরবে বিভিন্ন কারণে আটক থাকার পর সৌদি ইমিগ্রেশনের ব্যবস্থাপনায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের ইটি-৬১৮ ফ্লাইটে সৌদি আরব থেকে আদ্দিস আবাবা হয়ে ঢাকায় পৌঁছান।

তিনি বলেন, সম্প্রতি এ রকম লাগেজ কাটা ও মালামাল নিখোঁজের ঘটনা একাধিকবার ঘটেছে এবং বিষয়টি তারা ইতোমধ্যে সৌদি কর্তৃপক্ষকে জানিয়েছে। এয়ারলাইন্সের ভাষ্যমতে, আউট পাশ যাত্রীদের জন্য মাথাপিছু গড়ে ১৫ কেজি হিসেবে সব মালামাল একসঙ্গে বুকিং করা হয়। ফলে নির্দিষ্ট কোন ব্যাগে কার মালামাল আছে তা তারা নিশ্চিত করতে পারে না। পাশাপাশি সৌদি ইমিগ্রেশন পুলিশ অনেকের মালামাল জব্দ করে, যার তালিকাও এয়ারলাইন্সকে সরবরাহ করা হয় না।

এসব কারণে ব্যাগেজ ঢাকায় পৌঁছানোর পর যাত্রীদের সামনে এই জটিল পরিস্থিতি তৈরি হয় বলে জানান বিমানবন্দর নির্বাহী পরিচালক।

 

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo