ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী উচ্চ বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জনতার বন্ধু ফাউন্ডেশনের ছয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী স্বেচ্ছাসেবী মিলনমেলা। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকেই সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরা মিলিত হন এই অনন্য আয়োজনে।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। মিলনমেলাটি ধীরে ধীরে পরিণত হয় স্বেচ্ছাসেবী কর্মীদের প্রাণবন্ত এক মিলনোৎসবে।
অনুষ্ঠানে আগত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি জনতার বন্ধু ফাউন্ডেশনের কার্যক্রমে অবদান রাখা ১০০ জনের বেশি কমিটি সদস্য, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীকেও সম্মাননা প্রদান করা হয়।
মিলনমেলার বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন বিএনপির সভাপতি ও বীর উজলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু সাইদ মাহমুদুল হক বুলবুল, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম হোসেন এবং আয়েশা হাসপাতালের ম্যানেজার এখলাছ উদ্দিন।
এছাড়া সংগঠনের সহ-সভাপতি পারভেজ মোশাররফ, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফারুক, দপ্তর সম্পাদক আনোয়ার, সমাজকল্যাণ সম্পাদক জহির, ক্যাশিয়ার রিজবী, সহকারী ক্যাশিয়ার নাইমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই মিলনমেলা জনতার বন্ধু ফাউন্ডেশনের ছয় বছরের পথচলাকে আরও স্মরণীয় করে তোলে-স্বেচ্ছাসেবার অঙ্গীকারকে নতুন করে দৃঢ় করার এক মহামিলন হয়ে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (১)
Kalam
Alhamdulillah