ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ শার্শা আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত পদপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তি'র উঠান বৈঠক শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গণে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠাক অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।
উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমদাদুল হক ইমদা ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আল মামুন বাবলু।
বিএনপি মনোনীত প্রাপ্ত পদপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তির পক্ষে উঠান বৈঠককে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃপ্তির প্রচারণা এখন শার্শা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, যা আসন্ন নির্বাচনে নতুন গতি সঞ্চার করবে।
এবং তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।
প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, বেনাপোল পৌরসভার সবকয়টি ওয়ার্ডে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণসহ বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি শিক্ষিত তরুণদের যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ প্রদানের অঙ্গীকার করে বলেন,“যতদিন তারা চাকরি না পাবেন, ততদিন তাদের জন্য বেকার ভাতা চালু করা হবে।” পাশাপাশি তিনি দেশ, জিয়া পরিবার এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করেন।
শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এ উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)