• জাতীয়

‎ঢাকায় এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি: প্রশাসক ‎

  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা শহরের বাড়ি ভাড়া সহনীয় করতে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ বাসা ভাড়ার গাইডলাইন তৈরি করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। যার বাস্তবায়ন হবে আগামী জানুয়ারির মধ্যে। তবে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের মধ্যে যুগ যুগ ধরে চলা বিবাদ এতে কতটা লাঘব হবে তা নিয়ে রয়েছে সংশয়।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে, নগর ভবনে এই বিবাদ ও জটিলতা নিরসনে উদ্যোগ নিয়ে ঢাকা শহরের ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের ন্যায্যতা ও অধিকার বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

‎সভায়,বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের সাথে রাজার মতো আচরণ করেন এমন অভিযোগ জানিয়েছেন ভাড়াটিয়ারা। এসময়,পাল্টা আপত্তি জানান বাড়িওয়ালারাও। তাদের দাবি, হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য খরচ দিয়েও পর্যাপ্ত সুবিধা পান না তারা।

‎বৈঠকে ঢাকা উত্তরের প্রশাসক আরও বলেন, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে এগ্রিমেন্টের একটি দলিলের ফরমেট ওয়েবসাইটে দিয়ে দিব। রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম বন্ধ করতে আমরা কাজ করব।

‎বাড়িভাড়া নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এলাকাভিত্তিক ভাড়া নির্ধারণ করে দিব। কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে তেমন একটা রেটকার্ড আমরা দিয়ে দিব।

‎তিনি আরও বলেন, অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে যে হারে ভাড়া নেন, সে অনুযায়ী হোল্ডিং ট্যাক্স প্রদান করেন না। তাই বাড়িওয়ালার হোল্ডিং ট্যাক্স সম্পর্কে ভাড়াটিয়াদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা সিটি করপোরেশনকে রাখতে হবে।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo