• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচন সুষ্ঠু-ইনক্লুসিভের চেষ্টা সরকারের, কেন্দ্র পাহারার দায়িত্ব জনগণের: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ইনক্লুসিভ করতে সরকার চেষ্টা করবে। তবে কেন্দ্র পাহারার দায়িত্ব জনগণের।
‎
‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের চরমোনাই দরবার শরিফে তিন দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিলের দ্বিতীয় দিনে উলামা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
‎
‎ধর্ম উপদেষ্টা বলেন, ‘পার্লামেন্টে আলেম পাঠানো গেলে; মন্ত্রী-সচিব আলেম থেকে হলে দেশের চেহারা পাল্টে যাবে। কাঙ্ক্ষিত সাফল্যের জন্য আদর্শিক মানুষ প্রয়োজন। এতে পরিবর্তন হবে।’
‎
‎এছাড়া ধর্মকে ব্যঙ্গ, কটূক্তি, অপব্যাখ্যা করে জনগণের সেন্টিমেন্ট উস্কে দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎সম্মেলনে তিনি ছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo