• লিড নিউজ
  • জাতীয়

‎উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা নেই: আসিফ মাহমুদ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শুধু ছাত্র উপদেষ্টা নয়, সরকারে থাকা আরও অনেকে নির্বাচন করবেন জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘নির্বাচন করবো ঘোষণা দিয়েছি। নির্বাচন কোথা থেকে করবো এখনও ঘোষণা দিইনি। শুধু দুইজন ছাত্র উপদেষ্টা নয়—সরকারে বিভিন্নভাবে যুক্ত আরও কয়েকজনও নির্বাচনে অংশ নেবেন।’

‎তার মতে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই। তবে এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত তৈরি করে। তাই যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার আগেই পদত্যাগ করা উচিত। তিনি জানান, সে অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছেন।

‎আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, ‘কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে আগেই পদত্যাগ করা প্রয়োজন।’

‎ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অবশ্যই কারো অনিয়ম থাকলে দুদক সেটা অনুসন্ধান করতে পারে। দুদক কিছু পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।’

‎এর আগে ১১টি জেলার ৪৪টি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন। একেকটি নির্মাণ ব্যয় ৫৩ লাখ টাকা। মোট ব্যয় ২৩ কোটি ৩২ টাকা।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo