ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি: নড়াইলে গ্রেড উন্নয়ন, পদোন্নতি এবং স্নাতকোত্তর (Post-Graduate) ডিগ্রির সমমান নিশ্চিত করার দাবিতে সদর হাসপাতালে কর্মরত নার্সিং স্টাফ,নার্স কলেজের শিক্ষার্থীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর )সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন কর হয়। সংশ্লিষ্ট নার্সরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী নার্সরা জানান, দীর্ঘদিন ধরে তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ দাবিগুলো উপেক্ষিত হয়ে আসছে। গ্রেড ও বেতনের স্তর বৃদ্ধি করা। পদোন্নতির কাঠামো সংশোধন করে নার্সিং স্টাফদের জন্য যথাযথ পদোন্নতি নিশ্চিত করা। উচ্চশিক্ষা (স্নাতকোত্তর) অর্জনের পর তার সমমানের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা। এ সময় বক্ত্য দেন বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন সমিতির সভাপতি শাহিনুর খাতুন,সাধারণ সম্পাদক মুজিদা বেগম প্রমুখ।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)