ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : সতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার প্রচেষ্টার প্রতিবাদে এবং নার্সিং সুপারভাইজার, নার্সিং ইনাসক্ট্রাক্টর পদ ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীতকরন এবং নার্সিস সংষ্কার কমিশন গঠনসহ ৮ দফা দাবিতে দিনাজপুর বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ( বিএনএ) সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে ঘন্টাব্যাপি মানবন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। এর আগে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
আগামী শনিবার কালোব্যাচ ধারনসহ ২ ঘন্টার জন্য প্রতিকী শাটডাউন কর্মসূচি পালন করবেন নার্সসরা। ওই সময়ের মধ্যে দাবি পুরন না করা হলে সারাদেশে শাট ডাউন কর্মসূচিতে যাবার হুমকি দিয়েছেন (বিএনএ) সংগঠনের নেতারা।
একই দাবিতে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মরতরা।
নার্সসের পোষাক পরিবর্তনের ঘটনায় ক্ষোভ করেছেন তারা।
৪৮ বছর ধরে চলা পেশার মর্যাদা রক্ষাসহ দাবি আদায়ের প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাবার হুশিয়ারী দিচ্ছেন সংগঠনের নেতারা
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)