• লিড নিউজ
  • জাতীয়

‎প্রাথমিক শিক্ষার উন্নয়নে গবেষণা বৃদ্ধির আহ্বান গণশিক্ষা উপদেষ্টার ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে যে সকল সমস্যা রয়েছে সেসব বিষয়ে গবেষণা আরও বৃদ্ধি করতে হবে। এর মাধ্যমে বাস্তব সমস্যাগুলোর সমাধানও বেরিয়ে আসবে।

‎মঙ্গলবার ঢাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) আয়োজিত 'গবেষণা প্রতিবেদন উপস্থাপনবিষয়ক কর্মশালা'য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

‎তিনি আরও বলেন, ‘আমাদের দেশে অনেক সময় প্রচুর অর্থ ব্যয় করে গবেষণা করা হয়, কিন্তু সেগুলো বাস্তবে কোনো কাজে লাগে না। তাই বাস্তব সমস্যার বিষয়ে আমাদের আরও বেশি গবেষণা প্রয়োজন। পাশাপাশি, গবেষণার জন্য অর্থ বরাদ্দের পরিমাণও বৃদ্ধি করতে হবে।’

‎জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষাবিদ দিলরুবা কবির, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান  বক্তব্য রাখেন।

‎পরে তিনি শিক্ষাবিদ দিলরুবা কবির রচিত ‘পাঠ্যক্রমে সৃজনশীল কাজ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo