• সমগ্র বাংলা

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড হবে: শামা ওবায়েদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ  বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। আর সেই কার্ড থাকবে পরিবারের নারী সদস্যের নামে। এতে নারীরা সম্মানিত হবেন এবং বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন।

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড' বিএনপি'র নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন করা হবে। এতে সুষম উন্নয়ন নিশ্চিত হবে। তিনি আরো বলেন, নানা অনাচার অত্যাচারের মধ্যে দিয়ে সতেরটি বছর কাটাতে হয়েছে মানুষকে। এই ১৭ বছরের নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই। মামলা হামলা দিয়ে হয়রানি করা হয়েছে নেতাকর্মীদেরকে। 

শামা ওবায়েদ আরো বলেন, দেশের সুষ্ঠু নির্বাচন হবে, আর ওই নির্বাচনে জিততে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে এ সময় বিএনপির স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo