• জাতীয়

ভিসা নিয়ে বিশেষ সতর্কবার্তা ব্রিটিশ হাইকমিশনের

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভিসা নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন‍্য যদি কেউ ভিসা জালিয়াতি কিংবা অবৈধ পথ অবলম্বন করেন, তবে তাকে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য সরকার। মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্যের ঢাকা হাইকমিশন থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, জাল ভিসার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাজ্য থেকে এমন পদক্ষেপ নেওয়া হবে।

সারাহ কুক বলেন, ভিসা জালিয়াতি সাধারণ মানুষের স্বপ্ন ধ্বংস করে। সেই সঙ্গে পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। 

তিনি আরও বলেন, অপরাধমূলক এ কাজে সহায়তাকারীরা মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষাকে পুঁজি করেন, তাদের অর্থ চুরি করে গুরুতর ক্ষতির ঝুঁকিতে ফেলেন।

হাইকমিশনার বলেন, শুধু সরকারি চ্যানেল ব্যবহার করে সঠিক রুটের মাধ্যমে বৈধ ভিসা আবেদনগুলো স্বাগত জানায় তার দেশ। তবে যারা জালিয়াতির চেষ্টা করেন, তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যে রয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।

 

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo