• সমগ্র বাংলা

ফরিদপুুরে ফেসবুকে কাবা শরিফ অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে সাগর মণ্ডল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর ছবি স্টোরিতে দেওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এ পরিস্থিতি তৈরি হয়।

ঘটনাটি ঘটে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্টোরিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যার দিকে গোড়াইল বাজার এলাকায় কয়েকশ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাগর মণ্ডলকে স্থানীয়রা আরিফ ডাক্তারের ফার্মেসির ভিতর আটকে রাখেন। তিনি ওই ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করতেন।

খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় আরো মানুষ জমায়েত হওয়ায় বাজার এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। 

এরপর নগরকান্দা থানা পুলিশ সাগর মণ্ডলকে হেফাজতে নেয়।

 রাতে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ফেসবুকে আপত্তিকর পোস্টের জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

গ্রেপ্তার সাগর মণ্ডলের বাড়ি শাকরাইল গ্রামে। তার বাবার নাম শ্রীকান্ত মণ্ডল। ঘটনাটি নিয়ে এলাকায় এখনও সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo