• সমগ্র বাংলা

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরায় নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় মাগুরা জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রায় শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

সভায় নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং তাদের সাথে কাজের পরিবেশ, উন্নয়নধারা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে মাগুরার উন্নয়ন ও জনসেবায় সাংবাদিক সমাজের সহযোগিতার কথা তুলে ধরেন।

এসময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোঃ শাহিন খন্দকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ নাইমুজ্জামান নয়নসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,“সরকার মাগুরার মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতায় এই জেলার সামগ্রিক উন্নয়ন ও সেবা প্রদানে আমি কাজ করতে চাই।”

তিনি গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে আরও বলেন,“আমাদের সবার একই লক্ষ্য—পরিচ্ছন্ন, উন্নত ও মানবিক সমাজ গঠন। এ লক্ষ্য অর্জনে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অপরিহার্য।”

সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo