• সমগ্র বাংলা

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দু'জন। 

সোমবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার চব্বিশমাইল দূর্গাপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। 

পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সুজানগর উপজেলার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তার শিশুকন্যা জুবাইয়া খাতুন (৮)। আহত দু'জন জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম (৫) কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ঘটনার সময় পাবনা থেকে পাট বোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার পর একইদিকে যাওয়া মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জব্দুল শেখ ও তার মেয়ে জুবাইয়া মারা যায়৷ এ সময় মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন ও ভাতিজা সিয়াম কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাক মোটরসাইকেল জব্দ করে। ট্রাক চালক পালিয়ে যায়।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo