• সমগ্র বাংলা

আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে: আফরোজা খানম রিতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি :বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি থেকে মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, বিএনপি জনগণের দল। আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের উন্নয়ন হবে। আর বিএনপি ক্ষমতায় না আসতে পারলে দেশ পিছিয়ে যাবে।

সোমবার (২৪ নভেম্বর)  সন্ধ্যায় মা‌নিকগঞ্জ জেলার সাটু‌রিয়া উপজেলার ধানকোড়া এলাকায় তাঁতী দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা আরো বলেন, আমাদের কথা বলার স্বাধীনতা খর্ব হয়েছিল সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। সেই বিজয় ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ভোট দিতে হবে।

সাটুরিয়া উপজেলা তাঁতীদলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, আরও বক্তব্য রাখেন সদস্য সচিব মুজিবুর রহমান, জেলা তাঁতী দলের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্না খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজা. স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহসিন উজ্জামানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo