• সমগ্র বাংলা

ঝিনাইদহে ১৬টি ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা থেকে আসা মেট্রোপলিটন পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট। সোমবার সকাল ১০টার দিকে শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে এই ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়।পুলিশ জানিয়েছে, চলতি বছরের গত ১৭ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি ককটেল উদ্ধার করে যৌথবাহিনী। ওই সময় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। ককটেল বোমাগুলো কালীগঞ্জ থানায় সংরক্ষিত ছিল।

ঢাকা থেকে আসা বোম্ব ডিজপোজাল ইউনিট বোমা নিষ্ক্রিয়করণ কাজে নেতৃত্ব দেয়। এসময় বোমা ডিসপোজাল ইউনিট প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিব, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গত জুন মাসে উদ্ধার হওয়া ১৬টি ককটেল সফলভাবে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। এ সময় বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo