ফাইল ছবি
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, জনগণের সেবার জন্য এই ই-পারিবারিক আদালতের উদ্যোগ নেয়া হয়েছে। আজকের এই উদ্যোগ টিকিয়ে রাখতে পারলে, সেটা বিপ্লব হবে।
‘এই উদ্যোগের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগুলাম। যে নারী ও শিশুরা নির্যাতনের শিকার তাদের জন্য সম্ভাবনা নিয়ে আসবে’, যোগ করেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে। এর মধ্যে ভালো দৃষ্টান্ত রেখে যাব।’
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...
নিউজ ডেস্কঃ দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...
নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...
নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

মন্তব্য (০)