• সমগ্র বাংলা

কালিয়াকৈরে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর আদর্শপাড়া এলাকায় অবস্থিত বাইতুস সালাত জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী সিরাজী (৩৫) এর বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর মা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইমাম ইউসুফ আলী সিরাজীকে আটক করে। থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।

গ্রেফতারের পর রবিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালিয়াকৈর থানা পুলিশের ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo