• সমগ্র বাংলা

পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তনগর ৭৮৩ নাম্বার (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর আলম সরদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর ঈশ্বরদী শহরের পোস্ট আলী মোড় এলাকার ঈমান আলী সরদারের ছেলে। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে।

ঈশ্বরদী রেলগেট রিলে ইন্টারলকিং রেলগেটের গেটকিপার ফাহিম হোসেন জানান, রোববার (২৩ নভেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তনগর ৭৮৩ নাম্বার (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঈশ্বরদী রেলগেট ইন্টারলকিং রেলগেট অতিক্রম করে ঈশ্বরদী জংশন স্টেশনে যাচ্ছিলো। রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে শরীর থেকে মাথা, বাম পা দিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, রাজশাহী অভিমুখী আন্তনগর ৭৮৩ নাম্বার (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেসে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় ইউডি মামলা নথিভুক্ত হয়েছে। 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo