• খেলাধুলা

মুশফিকের শততম টেস্টে ২১৭ রানে জিতলো বাংলাদেশ ‎

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনেই হয়তো টেস্ট জিতে নেবে বাংলাদেশ। সেটা আর হয়নি। পঞ্চম দিনে ৪ উইকেট পেতে প্রায় ৬০ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে। অবশেষে মুশফিকের শততম টেস্টে বাংলাদেশ জিতলো ২১৭ রানে।

‎আইরিশরা গুটিয়ে গেছে ১১৩.৩ ওভারে ২৯১ রান করে। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও আয়ারল্যান্ড হেরে গেছে ২১৭ রানে। মিরপুরে চতুর্থ ইনিংসে বল খেলার রেকর্ড গড়া কার্টিস ক্যাম্ফার ৭১ রানে অপরাজিত ছিলেন।

‎বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। শেষটা করেছেন হাসান মুরাদ। ক্যাম্ফার ও হোয়ের ইনিংস সর্বোচ্চ ৫৪ রানের জুটি ভাঙেন তিনি। ৩৭ রান করে আউট হন হোয়ে। এরপরের বলেই তিনি বোল্ড করে দেন হামফ্রিসকে। তাতে মুশফিকের শততম টেস্টে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

‎সংক্ষিপ্ত স্কোর
‎বাংলাদেশ: ৪৭৬ ও ৬৯ ওভারে ২৯৭/৪ ডি. (মুমিনুল ৮৭, সাদমান ৭৮, মাহমুদুল ৬০, মুশফিক ৫৩*; হোয়ে ২/৮৪)। আয়ারল্যান্ড: ২৬৫ ও ২৯১ (ক্যাম্ফার ৭১*, টেক্টর ৫০, হোয়ে ৩৭; মুরাদ ৪/৪৪, তাইজুল ৪/১০৪)। ফল: বাংলাদেশ ২১৭ রানে জয়ী। সিরিজ: বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo