• লিড নিউজ
  • জাতীয়

উচ্চশিক্ষার ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাংলা আমাদের মাতৃভাষা। উচ্চশিক্ষার ভাষা হিসেবে আমরা বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই।

‎শনিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

‎তিনি বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না। উপযুক্ত দক্ষতা ও কর্মদক্ষতা অর্জনই দেশের উন্নতির মূল চাবিকাঠি। আমরা উচ্চ শিক্ষা লাভ করছি ঠিকই, কিন্তু আমাদের উপযুক্ত দক্ষতা অর্জন এবং উদ্যোক্তা তৈরি হচ্ছে না। ফলে দেশের অর্থনীতিতে যে ইতিবাচক প্রভাব পড়ার কথা ছিল, তা বাধাগ্রস্ত হচ্ছে।

‎তিনি আরও বলেন, আমরা টেকনিক্যালি যতই অগ্রগতি লাভ করি না, যদি আমাদের মানবিক উন্নতি না ঘটে তাহলে কখনোই আমরা দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারব না।

‎প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশের উন্নতির জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে, সেটা হচ্ছে জনশক্তি। কিন্তু সেই জনশক্তি সম্পদও হতে পারে, বোঝাও হতে পারে। কোনো জনশক্তি যখন স্বাস্থ্যবান, শিক্ষিত, দক্ষ এবং সুশৃঙ্খল হয়, তখন তারা জনসম্পদে পরিণত হয়।

‎এ সময় গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমি আশা করি আপনারা অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক মূল্যবোধ দ্বারা সমাজ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবেন।

‎সমাবর্তনের বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. এম শামসুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মীর শাহাবুদ্দিন।

‎এছাড়া বক্তব্য রাখেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী দ্বীন মো. খসরু, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, প্রফেসর ড. রকিবুল ইসলাম, প্রফেসর ড. আবদুর রহমান, প্রফেসর ড. রশিদুল হাসান এবং প্রফেসর ড. নূর মোহাম্মদ। সমাবর্তনে মোট ১ হাজার ৮৭০ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo