• সমগ্র বাংলা

ময়মনসিংহে মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আজ শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে পুরুষ ও মহিলা রুকনগণ উপস্থিত ছিলেন।

মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সারের সঞ্চালনায় সম্মেলনের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, যিনি ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। বক্তব্যে তিনি বলেন, রুকনদের সবসময় মনে রাখতে হবে জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল নয় এটা ইসলামী আন্দোলন। এটা ধারণ করেই আমাদের পথ চলতে হবে। শাহাদাত, রক্ত ও চোখের পানি এই তিনটা শর্ত পূরণ হলে একটা আন্দোলন সফল হয়। জামায়াতে ইসলামী এই তিনটি শর্ত পূরণ করেছে। 

তাই আগামীর পার্লামেন্ট হবে কুরআনের পার্লামেন্ট। ইনশাআল্লাহ ইসলামপন্থীরা এবার সংসদে যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচন এর জন্য কাজ করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের প্রার্থী ড. সামিউল হক ফারুকী।

অনুষ্ঠানে আরও জানানো হয়, নতুনভাবে ৮৪ জন পুরুষ ও নারী রুকন শপথ গ্রহণ করেছেন।

রুকন সম্মেলনে জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমীর ও ত্রিশাল আসনের প্রার্থী আছাদুজ্জামান সোহেলসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo