• জাতীয়

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় সংঘটিত ভূমিকম্পে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ভূমিকম্পের পরপরই গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র চালু করা হয়। জরুরি কেন্দ্রের ফোন নম্বর ০২৫৮৮১১৬৫১। কেন্দ্রটি সব জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করছে।

মন্ত্রণালয়ের পাঠানো তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচটি জেলা—ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদি, গাজীপুর ও মাগুরা—থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে। ঢাকায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। নারায়নগঞ্জে ১ জন নিহত এবং ১৮ জন আহত হয়। নরসিংদিতে নিহত ৫ জনসহ আহত হয়েছে ১১০ জন। গাজীপুরে আহতের সংখ্যা ২৫২ এবং মাগুরায় আহত হয়েছে ২২ জন। মোট হিসাব অনুযায়ী এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ৪৬১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইতোমধ্যে নিহত প্রতিটি পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং আহত প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা দেওয়া শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে ঘরে ফিরেছেন। ভূমিকম্পের কারণে সৃষ্ট সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রমও শুরু হয়েছে। মূল্যায়ন সম্পন্ন হলে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

 

মন্তব্য (০)





image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

  • company_logo