• জাতীয়

‎পোস্টাল ভোট, নিবন্ধন করছেন ৮ হাজার প্রবাসী

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রথম তিন দিনেই বিশ্বের ২৯টি দেশ থেকে মোট ৮ হাজার ২০১ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

‎শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত অ্যাপের নিবন্ধন তথ্য অনুসারে, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ৫৮১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬২০ জন।

‎এই তিন দিনে নিবন্ধনকারীদের প্রায় অর্ধেকই দক্ষিণ কোরিয়া প্রবাসী, যেখানে দক্ষিণ কোরিয়া থেকে ৩ হাজার ৭৯৩ জন নিবন্ধন করেছেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ নিবন্ধন এসেছে জাপান থেকে, যার সংখ্যা এক হাজার ৪৫ জন।

‎এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে এক হাজার জন, চীন থেকে ৬৫৬ জন, মিশর থেকে ২২৫ জন এবং লিবিয়া থেকে ১৫৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

‎প্রবাসী বাংলাদেশি ভোটার এবং দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তিদের ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) এই অ্যাপটি উদ্বোধন করে নির্বাচন কমিশন। নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

‎এ বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২ দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা। ২৩ নভেম্বর এ পর্বের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

‎বাকি দেশগুলোতে থাকা প্রবাসী ভোটাররা ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। প্রতিটি অঞ্চলের জন্যই পাঁচদিন করে নিবন্ধনের সময় দেওয়া হবে।

‎পাশাপাশি দেশের ভেতরে থাকা তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে। ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে তারা নিবন্ধন করতে পারবেন। বাদ পড়া প্রবাসীরাও এসময় নিবন্ধন করতে পারবেন।

মন্তব্য (০)





image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

  • company_logo