• লিড নিউজ
  • জাতীয়

‎দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাভারের বাইপাইল ‎

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গাজীপুর ও সাভারের মাঝামাঝি বাইপাইল এলাকায় মৃদৃ ভূমিকম্প অনুভূত হয়েছে।

‎আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডের এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।

‎আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, সাভারের বাইপাইল ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটি ছিল অল্পমাত্রার ভূমিকম্প; রিখটার স্কেলে এটি ছিল ৩ দশমিক ৩ মাত্রার।

‎কেন্দ্রে দায়িত্বে থাকা পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, এটি “মাইনর ভূমিকম্প” এবং উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল। যদিও কম্পনটি ছোট।

‎গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্যাঞ্চল। ভয়াবহ সেই ঝাঁকুনিতে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান। দেশের বিভিন্ন জেলায় আহত হয়েছেন ৬ শতাধিক মানুষ।

মন্তব্য (০)





image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

  • company_logo