• খেলাধুলা

৩০০ ছাড়িয়েছে বাংলাদেশের লিড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ৪৭৬ রানে থামে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ২৬৫ রানে অলআউট হয়ে যায়। এতে ২১১ রানের লিড নেয় স্বাগতিকরা। বড় লিড নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও দারুণ শুরু করেছে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ফিফটি তুলে দলকে ৩০০ রানের বেশি লিড এনে দিয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৩ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছে। জয় আউট হয়েছেন ৬০ রান করে। দলের মোট লিড এখন দাঁড়িয়েছে ৩৩৭।

ইনিংসের ২৬তম ওভারে গ্যাভিন হোয়ের করা দ্বিতীয় বলে দুই রান নিয়ে নিজের অর্ধশতক পূরণ করেন সাদমান; একই রানে পৌঁছে দলও ছুঁয়ে ফেলে তিন অঙ্ক। তার আগের ওভারেই ফিফটি করেন মাহমুদুল। এটি মাহমুদুলের ক্যারিয়ারের পঞ্চম এবং সাদমানের অষ্টম অর্ধশতক। এখন উইকেটে আছে সাদমান ও মুমিনুল।

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo