ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে ফেরার পথে শফিউল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ১০ হাজার ইউএস ডলার, ১লাখ ১০ হাজার সৌদি রিয়ালসহ আটক করেছে বিজিবি।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে।
আটককৃত শফিউল ঢাকার লালবাগের সিরাজুল ইসলাম এর ছেলে। তার পাসপোর্ট নং বি-০০৭৪৫৬৬৩।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারত থেকে ওই যাত্রী বেনাপোল কাস্টমস পার হয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আসলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার কাছে মার্কিন ডলার ও সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।
আটককৃত শফিউল আলমকে ডলার ও রিয়ালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)