ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কৃষকের জমি থেকে পাকা আমন ধান চুরি করতে এসে হাতেনাতে এক ব্যক্তিকে ধরে স্থানীয় লোকজন পুলিশের কাছে দিয়েছেন। এ ঘটনায় আরও দুজন পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্য মোছা. নাজমা বেগম (৫০) চিলমারী থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজমা বেগম ও তার স্বামী এবিএম শফিউল ইসলামের ভোগদখলীয় জমিতে এবার আমন ধান রোপণ করা হয়। ধান পাকার পর বৃহস্পতিবার রাত প্রায় ১টার সময় এ কে এম নাসির উদ্দিন নাহিদ (৩৬), মো. এনামুল হক আনাম (৬৭) ও আনোয়ার হোসেন (৬০) পরস্পর যোগসাজশে প্রায় ১৫ শতাংশ জমির প্রায় পাঁচ হাজার টাকার পাকা ধানের শীষ কেটে বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় জমির পাশে থাকা স্থানীয় লোকজন শোরগোল শুনে এগিয়ে গেলে তিনজনই ধানের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে এ কে এম নাসির উদ্দিন নাহিদকে আটক করা হয়। অপর দু'জন অন্ধকারে পালিয়ে যান।
এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ওই কৃষকের জমি থেকে পাকা আমন ধান চুরির অপরাধে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)