• সমগ্র বাংলা

পাবনায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় কুত্তা গাড়ির চাকায় পিষ্ট হয়ে সম্পা (৩২) নামের এক গৃহবধুর ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত  হয়েছে ভ্যানচালক ও মোটরসাইকেল আরোহী আরো দুইজন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে পৌর সদরের কালিবাড়ি টু ভাঙ্গুড়া রাস্তার কুমড়া ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। সম্পা খাতুন পৌর সদরের মান্দা সাহাপাড়া এলাকার বাসিন্দা লিটনের স্ত্রী। পুলিশ বলছেন, কুত্তাগাড়ি আটক করা হয়েছে। তিনি সন্তানকে আনার জন্য স্থানীয় একটি মাদ্রাসায় যাচ্ছিলেন। 

জানা গেছে, নিহত সম্পার ছোট ছেলে ভাঙ্গুড়া বাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করে। দুপুরের দিকে ছুটি হবে তাই নিজ বাড়ি থেকে সন্তানকে আনার উদ্দেশ্যে ভ্যান যোগে কালিবাড়ি বাজার থেকে ভাঙ্গুড়ার  দিকে যাচ্ছিলেন। কুমড়া ডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া কুত্তাগাড়ী এসে ভ্যানকে ধাক্কা দিলে গৃহবধূ কুত্তাগাড়ির চাকার নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ভ্যানচালক আরিফ ও মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী আতাউর রহমান নামের একজনকেও  কেউ ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ শম্পা খাতুন কে মৃত ঘোষণা করেন। এ সময় এনজিও কর্মী আতাউর রহমান ও ভ্যানচালক আরিফ গুরুতর আহত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে  উন্নত চিকিৎসার জন্য তাদের যথাক্রমে  পাবনা সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। 

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, ঘাতক গাড়ি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo