• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবা সহ দুইজন আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রামপ্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১২টায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবা সহ দুইজনকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। অভিযান পরিচালিত হয় দক্ষিণ বিল্লাপাড়া, বসন্ত পুকুর পাড়া ও কাশেমের ডেকোরেশন দোকান এলাকায়।

আটকরা হলেন, মোহাম্মদ তারেক (পিতা: আবুল কাশেম) মিনারুল আলম (পিতা: নুরুল আলম) দু’জনই ছদাহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ইয়াবা সেবন অবস্থায় ছিলেন। দেহ তল্লাশীর সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়: ১টি এয়ার পিস্তল (NP60 Draco, Precihole Sports Pvt Ltd, Made in India) ২টি বার বোর শর্টগানের কার্তুজ (লিডবল),১টি লোহার স্টিক, ৩টি স্মার্টফোন, ৬টি বাটন ফোন, ২৮ পিস ইয়াবা ট্যাবলেট।

গ্রেফতারের পর আসামীদের প্রেস ব্রিফিংয়ের জন্য পুলিশ সুপার, চট্টগ্রাম কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আটক দু’জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন এবং উদ্ধারকৃত সামগ্রীর উৎস খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত মোহাম্মদ তারেকের বিরুদ্ধে পূর্বে সাতকানিয়া থানায় ৩টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা মামলার ওয়ারেন্টও রয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo