ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় এতিমদের মধ্যে খাবারও বিতরন করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ যোহর উপজেলার মাওনা চৌরাস্তার বায়তুল আমান জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
মিলাদ ও দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে ভূমিকা রেখে চলেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আমরা বিশ্বাস করি।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)