• জাতীয়

‎ডিবির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে আধুনিক প্রযুক্তি নির্ভর সাইবার অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা সুরক্ষায় নতুন মাইলফলক হিসেবে সাইবার সাপোর্ট সেন্টার, ডিবি এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুরাতন রমনা থানার পশ্চিম পার্শ্বে ডিবি কম্পাউন্ড সংলগ্ন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সেন্টারের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
‎
‎ডিএমপি কমিশনার বলেন, বর্তমান বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি ও মানহানি এ ধরনের সাইবার অপরাধ এখন মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ইতোমধ্যে তার সক্ষমতা বৃদ্ধির নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সাইবার সাপোর্ট সেন্টার গড়ে তোলা হলো। এখানে থাকবে- অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪/৭ সাপোর্ট টিম।
‎
‎তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; এটি নাগরিক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই সবাইকে সচেতনতার সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান তিনি। এ সময় তিনি নিরাপদ শহর, নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎ডিবির এ সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধনের মাধ্যমে নাগরিকরা এখন আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন। অনলাইন হয়রানির শিকার, বিশেষ করে নারী ও কিশোর-কিশোরীরা নিরাপদে অভিযোগ জানানোর সুযোগ পাবেন।
‎
‎সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ অনলাইনে সরাসরি জানাতে পারবেন সাইবার সাপোর্ট সেন্টারের ফেসবুক পেজ: Cyber Support Centre- DB, DMP অথবা ই-মেইল: [email protected]এর মাধ্যমে।
‎
‎ডিএমপি কমিশনার বলেন, পুলিশের মনোবলে চিড় ধরে এ রকম কোনো মন্তব্য বা কর্মকাণ্ড থেকে জনসাধারণকে বিরত থাকতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তার যে পবিত্র দায়িত্ব পুলিশের ওপর ন্যস্ত করা হয়েছে তা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করছে পুলিশ।
‎
‎ডিএমপি কমিশনার আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ আইন অনুযায়ী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগ করতেও দ্বিধাবোধ করবে না।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, বিপিএম-সেবা; (অতিরিক্ত আইজি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এবং প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম কমিশনারগণ, উপকমিশনারগণসহ গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo