• সমগ্র বাংলা

বিএনপি সরকার গঠন করতে পারলে ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স গঠন করা হবে: শামা ওবায়েদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে তাহলে আমাদের নেতা তারেক রহমান বদ্ধপরিকর দেশের ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা হবে। আর সেই স্পোর্টস কমপ্লেক্সের মাধ্যমে প্রতিটি জেলার ছাত্র-ছাত্রী সকলে খেলাধুলার সুযোগ পাবে এবং সব ধরনের খেলাধুলা সেখানে তারা করতে পারবে। 

তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। কারণ খেলাধুলার চর্চা বাড়লে সামাজিক অপরাধ কমে যাবে এবং যুবসমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে।

বুধবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্রি হাইস্কুল মাঠে মরহুম কেএম ওবায়দুর রহমান  ৮ দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর প্রমূখ। 

ফাইনাল খেলায় ফরিদপুর একাদশ ২-১ গোলে নগরকান্দা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলা দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন খেলার মাঠে।   

 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo