ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : অর্থের অভাবে পাকা ধান কাটতে না পারায় লালমনিরহাট সদর উপজেলার চার কৃষকের পাশে দাঁড়ালো জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষকদলের শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নের ওই চার চাষীর মোট তিন একর পনেরো শতাংশ জমির ধান কেটে দেন।
জেলা কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফার নেতৃত্বে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের ধানচাষী এন্তাজুল হকের দুই একর এবং সোলায়মান আলীর ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে দেওয়া হয়। একই সঙ্গে হারাটি ইউনিয়নের চাষী আশরাফুল হকের ৪৫ শতাংশ ও সিরাজুল হকের ৪০ শতাংশ জমির ধানও কেটে দেন নেতাকর্মীরা।
এই কর্মসূচিতে জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাহেরুল হক (দুলু), সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক সারোয়ারুল হক লিংকন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদর উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে ধান কাটায় অংশ নেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)