ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিএমপির মুখপাত্র জানান, পল্লবীর ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম জনি।
তদন্তকাজ চলমান জানিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। উদ্ধার করা যায়নি অস্ত্র। দোষীদের গ্রেফতারে আমরা সচেষ্ট আছি।
পুলিশের এ কর্মকর্তা বলেন, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অক্টোবরে রাজধানীতে হত্যাকাণ্ডের ঘটনা ১৮টি। বেশির ভাগ ঘটনায় আমরা দ্রুততম সময়ে দোষীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, যেকোনো ধরণের নাশকতা প্রতিহতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে রাজধানীতে। পর্যাপ্ত জনবল মোতায়েন রয়েছে।
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...

মন্তব্য (০)