ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর ফরিদপুরের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছেন। রায়কে স্বাগত জানিয়ে তারা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন। মিষ্টি বিতরণের সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং রায়কে স্বাগত জানিয়ে উল্লাস প্রকাশ করেন।
রায় ঘোষণার পর ফরিদপুর প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় তারা রায়কে স্বাগত জানিয়ে স্লোগান সহ মিষ্টি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, মুখ্য সংগঠক আনিসুর রহমান সজল, যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন, যুগ্ম আহবায়ক আর এম হৃদয়, সংগঠক নাইমুল ইসলাম শাকিব, নাজমুল ইসলাম সহ অন্যরা।
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...

মন্তব্য (০)