ফাইল ছবি
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার নিকড়া এলাকা থেকে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত এক যুবকের ক্ষত বিক্ষত একটি লাশ উদ্ধার করেছে সোহাগ নামে স্থানীয় এক অটোরিকশার মিস্ত্রি।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় দোহারের নিকড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অটোরিকশার মিস্ত্রি সোহাগ জানান, সোমবার সন্ধ্যায় তিনি ডায়ারকুম থেকে নিকড়ার দিকে আসছিলেন। এ সময় রাস্তার পাশের একটি ক্ষেত থেকে ডাক চিৎকারের আওয়াজ আসলে তিনি গিয়ে অজ্ঞাত সেই যুবককে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি ধারারো ছোরার আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত চিকিৎসক।
খবর পেয়ে ঘটনাস্থল ও লাশ পরিদর্শন করেছে দোহার থানা পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাসান আলী।
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...

মন্তব্য (০)