• সমগ্র বাংলা

বগুড়া ধুনটে গ্রামীণ ব্যাংকে আগুন: পুড়েছে বারান্দার আসবাবপত্র ও নামফলক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার আনুমানিক দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় ব্যাংকের আবাসিকে অবস্থানরত ম্যানেজার ও নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে দ্রুত পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়া থেকে শাখাটি রক্ষা পায়।

ব্যাংকটি শাখা ব্যবস্থাপক মাসুদ রানা জানান, রাত আনুমানিক ৩টার দিকে বাইরে থেকে পেট্রোল ছিটিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বড় ধরনের ক্ষতিসাধনের আগেই তারা বিষয়টি টের পেলে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেন। অগ্নিকাণ্ডে ব্যাংকের মূল ফটকের নামফলক ও বারান্দার কিছু আসবাবপত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অভ্যন্তরীণ কোনো কাগজপত্র বা অবকাঠামোর বড় ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনা প্রসঙ্গে তারা ঊর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেবেন।

এ প্রসঙ্গে ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনা জানার সাথে সাথেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাহিরের কিছু আসবাবপত্র ও আংশিক ক্ষতি সাধন হলেও অবকাঠামগত কোন ক্ষতি তাদের পরিদর্শনে পরিলক্ষিত হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারে তারা আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ সার্বিকভাবে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo